সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ উপলক্ষে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৫ জুন

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদ উপলক্ষে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৫ জুন (বৃহস্পতিবার)। আজ রবিবার ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল মিলনায়তনে নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ আয়োজিত সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

সমন্বয় সভায় জানানো হয়, আগামী ১৫ জুন (বৃহস্পতিবার) সকাল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। সদরঘাট লঞ্চ টার্মিনালের কাউন্টার থেকে ভিআইপি এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণির কেবিনের অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে।

সভায় আরও বলা হয়, লঞ্চের অগ্রিম টিকিটের ক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হবে এবং ঈদ উপলক্ষে ২০ জুন থেকে নিয়মিত লঞ্চের বাইরে বিশেষ লঞ্চ চলাচল শুরু করবে।

নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিচালক আবু জাফর হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম. মোজাম্মেল হক।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’