,

পেশাজীবীদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : কবি, লেখক, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিল্পী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পেশাজীবীদের সম্মানে আজ গণভবনে এই ইফতারের আয়োজন করেন প্রধানমন্ত্রী। ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ইফতার আয়োজনে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি মেজবাহউদ্দিন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দীন প্রমুখ। এছাড়া পেশাজীবী সমন্বয় পরিষদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, কৃষিবিদ ইনস্টিটিউশন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, আওয়ামী বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও সেক্টর কমান্ডার্স ফোরামের নেতারা প্রধানমন্ত্রীর ইফতার আয়োজনে অংশ নেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে