সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মা ও তিন সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় মামলা

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর তুরাগের কামারপাড়ার কালিয়ারটেকের একটি টিনশেডের বাসা থেকে তিন সন্তানসহ মায়ের লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।

নিহত রেহেনা পারভীনের ভাই সামছুল আলম বাদী হয়ে শুক্রবার রাতেই তুরাগ থানায় মামলাটি দায়ের করেন।

তুরাগ থানার ওসি মাহবুবে খোদা এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার এজাহারে রেহেনার স্বামী মোস্তফা কামাল ও কামালের বোন কুহিনূরের নাম সন্দেহভাজন হিসেবে লেখা হয়েছে। রাতে মামলার পর মোস্তফাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তুরাগ থানা পুলিশ শুক্রবার ভোর রাতে ওই বাসা থেকে লাশ চারটি উদ্ধার করে। চাঞ্চল্য সৃষ্টি করা এ ঘটনাটি নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, চারটি লাশ তারা ওই বাসা থেকে উদ্ধার করেন। স্থানীয়রা জানিয়েছেন, একটি ঘরের খাটে ছিল তিন সন্তানের লাশ। আরেক ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নেওয়া অবস্থায় ঝুলে ছিল তাদের মায়ের দেহ। তিন সন্তানসহ মায়ের লাশ উদ্ধারের পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শত শত মানুষ ওই বাসার সামনে ভিড় করতে থাকেন। গোটা এলাকায় ছিল শোকের ছায়া।

নিহতরা হলেন রেহেনা পারভীন (৪০), তার তিন সন্তান শান্তা (১৩), শেফা (৮) ও সাদ (৮ মাস)। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে।

মেয়ে শান্তা কামারপাড়ায় পরশমণি ল্যাবরেটরি স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ত, শেফা পড়ত প্রথম শ্রেণিতে। চার লাশের ময়নাতদন্ত গতকালই সম্পন্ন হয় ঢাকা মেডিকেল কলেজ মর্গে।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট