,

হোমনায় এক রাত্রে ২ গ্রামের ১২টি বাড়িতে দুধর্ষ ডাকাতি

news-image

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার হোমনা উপজেলার ২টি গ্রামে এক রাত্রে ১২টি বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা সংগঠিত হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত্র আনুমানিক ২ ঘটিকার দিকে হোমনা পৌরসভাধীন লটিয়া ও শ্রীমদ্দি গ্রামে। এসময় ডাকাতরা বাড়ির ভিতরে থাকা লোকজনের কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংঙ্কার সহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল ছিনিয়ে নেয়। ভূক্তভোগীদের কাছ থেকে জানা গেছে, ঘটনার দিন রাত্র আনুমানিক প্রায় ২ ঘটিকার দিকে হোমনা পৌরসভাধীন লটিয়া ও শ্রীমদ্দি গ্রামে এক সাথে ১২টি বাড়িতে একই সময়ে বাড়ির ভিতরে প্রবেশ করে বাড়িতে থাকা লোকজনের হাত-পা ও মুখ বেধে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা স্টীলের আলমারী, সোকেশ ও সিন্ধুকের তালা ভেঙ্গে নগদ অর্থ,স্বর্ণালংঙ্কার ও মূল্যবান মালামাল সহ প্রায় ১০ লক্ষ টাকা ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতের হামলায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা হচ্ছে, শ্রীমদ্দি গ্রামের বাচ্চু মিয়া, হবি মিয়া হাজী ও জালাল মিয়ার পরিবার,লটিয়া গ্রামের-আব্দুল বাতেন সরকার,হক মিয়া,আবুল হোসেন,আবুল হাসেম,জুলহাস মিয়া,হারিছ মিয়া, জয়নাল বেপারী,কবির মিয়া ও আল-আমিন মিয়ার পরিবার। তবে লটিয়া গ্রামের ডাকাতির ঘটনাটি এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী গ্রামের কিছু চিহ্নিত খারাপ লোকদের সহযোগিতায়ই এই ডাকাতির ঘটনা সংগঠিত হয়েছে। এব্যাপারে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ রসূল আহাম্মেদ নিজামীর সাথে তার মোঠো ফোনে ফোন দিয়ে কথা বলতে চাইলে তিনি ফোনে কোন বক্তব্য দিতে রাজি হন নি এবং আমাকে থানায় গিয়ে তথ্য নিতে বলেন এই বলে তিনি ফোনের সংযোগ কেটে দেন। এব্যাপারে হোমনা পৌর মেয়র অ্যাডভোকেট নজরুল ইসলাম সরকার বলেন, ডাকাতির ঘটনাটি আমার জানা নেই। তবে আমি খোজ খবর নিবো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে