সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের ছুটি ১০ দিন !

news-image

এ বছর ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিনের ছুটির ফাঁদে পড়তে পারে দেশ। আগামী ২৩ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা এ সময়ের মধ্যে শবে কদরের একদিন, ঈদুল ফিতরের তিনদিন এবং ঈদের আগে ও পরে সাপ্তাহিক ছুটি তিন দিনসহ মোট আটদিন ছুটি থাকছে।

সরকারি হিসাব অনুযায়ী ২৮ ও ২৯ জুন (বুধ ও বৃহস্পতিবার) দুইদিন সরকারি অফিস-আদালত খোলা থাকবে। তবে ওই দুদিনের ছুটির ব্যবস্থা হলেই এ বছর সরকারি কর্মকর্তা কর্মচারিরা ঈদের ছুটি ভোগ করতে পারবেন টানা ১০ দিন।

জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ অনযায়ী বিদ্যমান সরকারি হিসাবে ২৮ মে থেকে শুরু হওয়া রোজার হিসাব অনুযায়ী আগামী ২২ জুন ২৬ রমজান। ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্ত মোতাবেক ওইদিন (২২ জুন বৃহস্পতিবার) দিবাগত রাতে পালিত হবে শবে কদর।

শবে কদরের সরকারি ছুটি শুক্রবার (২৭ রমজান), ওইদিন সাপ্তাহিক ছুটি। পরের দিন শনিবারও ছুটি (২৮ রমজান)। রোববার ২৯ রমজান।

এ বছর রোজা ২৯টি হলে ২৫ জুন রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। যদি রোববার ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়, তাহলে ঈদুল ফিতর পালিত হবে ২৬ জুন সোমবার। পরের দিন ২৭ জুন মঙ্গলবার ঈদের পরের দিন এমনিতেই ছুটি থাকে। সেক্ষেত্রে ২৮ ও ২৯ জুন বুধবার ও বৃহস্পতিবার দুইদিন খোলা। আর রোজা ৩০টি হলে ঈদুলফিতর পালিত হবে ২৭ জুন মঙ্গলবার। তাহলে ২৮ জুন ঈদের পরের দিন বুধবার এমনিতেই ছুটি থাকবে। এক্ষেত্রে ২৯ জুন বৃহস্পতিবার একদিন অফিস খোলা থাকবে। এর পরদিন ৩০ জুন শুক্রবার ও ১ জুলাই শনিবার আরও দুই দিনের সাপ্তাহিক ছুটি রয়েছে।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন