সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এ কেমন ভয়ানক স্বামী?

news-image

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরায় ফাহিমা নামে এক গৃহবধূকে নৃশংসভাবে নির্যাতন করেছে তার স্বামী মোহন। জানা গেছে, ফাহিমার গোপনাঙ্গে টেঁটার নাল, বিষের বোতল ও ধাতব পদার্থ ঢুকানো হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পইনাল মোল্যার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোহন খান ওই গ্রামের কাদির খানের ছেলে। আর ফাহিমা পাশের মমিন ফরাজী কান্দি গ্রামের ফজলু ফরাজীর মেয়ে।

ফাহিমার ভাই রিপন ফরাজী জানায়, এক বছর আগে মোহন খানের সঙ্গে ফাহিমার বিয়ে হয়। এরপর থেকেই মোহন অসুস্থের অজুহাতে সারাদিন ঘরে বসে থাকতো আর ভিটামিন ওষুধের নামে ইয়াবা সেবন করতো। কিছু বললেই ফাহিমাকে মারধর করতো মোহন।

বৃহস্পতিবার রাতে ফাহিমার ওপর পাশবিক নির্যাতন চালায়। এ সময় ফাহিমার উরুসহ শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে ক্ষত-বিক্ষত করে। এছাড়া তার গোপনাঙ্গে টেঁটার নাল, বোতল, ধাতব পদার্থ ঢুকিয়ে দেয় মোহন।

ফাহিমাকে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্খায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাসিমা বলেন, ফাহিমার গোপনাঙ্গে বোতল, লোহা, কনডম ঢোকানো হয়েছে। লোহা ধরে টান দিলে নাড়ী, মাংসসহ বেরিয়ে আসে। তাছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে কামড়ের দাগ রয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শেখ মো. এহসানুল ইসলাম বলেন, কোনো সমাধান না হওয়ায় রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন