সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর যেসব এলাকায় চিকনগুনিয়ার ঝুঁকি বেশি

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার ২১টি এলাকা চিকনগুনিয়া বিস্তারের জন্য অধিক ঝুঁকিপূর্ণ। এই ২১ টি এলাকায় চিকনগুনিয়া বাহক মশার ঘনত্ব বেশি। এলাকাগুলো হচ্ছে, উত্তরা ৯ নম্বর সেক্টর, মধ্যবাড্ডা, গুলশান-১, লালমাটিয়া, পল্লবী, মগবাজার, মালিবাগ চৌধুরী পাড়া, রামপুরা, তেজগাঁও, বনানী, নয়াটোলা, কুড়িল, পীরেরবাগ, রায়ের বাজার, শ্যামলী, উত্তরা-৪ নম্বর সেক্টর, মনিপুরিপাড়া, মোহাম্মদপুর, মহাখালী, মিরপুর-১ এবং কড়াইল বস্তি।

বৃহষ্পতিবার সচিবালয়ে স্বাস্থ্যঅধিদপ্তরের আইইডিসিআর সম্প্রতি পরিচালিত গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে ঢাকা শহরের ২১টি এলাকাকে চিকনগুনিয়ার জন্য অধিক ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়।

ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মশা নিধন কার্যক্রম চালানোর জন্য নির্দেশ প্রদান করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বাড়িঘরের মধ্য অনেক সময় অনেক দিন পানি জমে থাকে ফলে সেখানে এডিস মশার উৎপত্তি হতে পারে। তাই বাড়ির ভিতরে, বাড়ির ছাদে যেন পানি জমে না থাকে সে দিকে জনগণকে খেয়াল রাখাতে হবে।

চিকনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে আতংক না ছড়িয়ে গণসচেতনতা কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, চিকনগুনিয়া ও ডেঙ্গু রোগের প্রাদুর্ভাগের কোনো আশংকা নেই। সরকার এক্ষেত্রে বরাবরের মতোই প্রস্তুত। চিকনগুনিয়া মরণঘাতী কোনো রোগ নয়।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট