সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিউলিপ-রুশনারা-রূপাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী এবং ড. রূপা হক পুনর্নির্বাচিত হওয়ায় তাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেছেন, তাদের এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশের জনগণের মুখ উজ্জ্বল হয়েছে।

প্রধানমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃত দিয়ে প্রেস সচিব ইহসানুল করিম বলেন, টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী এবং ড. রূপা হক এই তিন কন্যার বিজয় আমাদের জন্য গর্বের বিষয়। আমি আশা করি, তারা যে বিজয়ের মুকুট অর্জন করেছে তার আলোর বর্ণালী সর্বত্র ছড়িয়ে পড়বে।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টির প্রার্থী- টিউলিপ রেজওয়ান সিদ্দিক বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। শেখ রেহানার কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ তার হ্যাম্পস্টিড এবং কিলবুর্ন আসনে ১৫,৫৬০ ভোটের ব্যবধানে পুনর্নির্বাচিত হয়েছেন।
টিউলিপ পেয়েছেন ৩৪,৪৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থী ক্লেইরি লুইস লেল্যান্ড পেয়েছেন ১৮,৯০৪ ভোট। বাংলাদেশি বংশোদ্ভূত অপর দুই নারী প্রার্থী রুশনারা আলী এবং ড. রূপা হক উভয়ই লেবার পার্টি থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তারা বেথনাল গ্রিন এবং বো আসন থেকে নির্বাচিত হয়েছেন।-বাসস।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি