,

গরমে অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী মিমি

news-image

বিনোদন ডেস্ক : গরমে অসুস্থ অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। গত শনিবার থেকে জ্বরে কাবু তিনি। রয়েছে দুর্বলতাও। তবে এর মধ্যেই পরিচালক অরিন্দম শীলের পরবর্তী ছবির ডাবিং চলছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছিলেন মিমি। সেখানে ক্যাপশনে লেখা ১০২ ডিগ্রি জ্বর রয়েছে তাঁর।

দিন কয়েক আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। তবে তিনি আপাতত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। টুইটারে মিমির অসুস্থতার খবর পেয়ে তাঁর খোঁজ নেন তনুশ্রী। ইন্ডাস্ট্রি সূত্রে জানা যায়, মিমিও আগের তুলনায় এখন অনেকটাই ভাল আছেন।

পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি ‘পোস্ত’ দর্শকদের তুমুল প্রশংসা পেয়েছে। ওই ছবিতে মিমির চরিত্রটিও একেবারে আলাদা। তাঁর কেরিয়ারগ্রাফে এই ধরনের চরিত্রে আগে দেখা যায়নি নায়িকাকে। দর্শকদেরও পছন্দ হয়েছে তাঁকে। অরিন্দম শীলের ছবির শুটিংও সদ্য শেষ করেছেন তিনি। সব মিলিয়ে তুমুল ব্যস্ততার মধ্যে অসুস্থতা মিমিকে সাময়িক কাবু করে ফেলেছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে