সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সালমানের বাংলাদেশে প্রবেশের বিষয়ে কোনো তথ্য নেই’

news-image

নিউজ ডেস্ক : কানাডার শীর্ষ সন্ত্রাসী সালমানের বাংলাদেশে প্রবেশের বিষয়ে প্রশাসনের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার সন্ধ্যায় বাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ইফতার ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শীর্ষ সন্ত্রাসী সলমানের বৈধভাবে বাংলাদেশে প্রবেশের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। তবে গোয়েন্দারা তৎপর রয়েছেন। কানাডার সঙ্গে আমাদের কথা হয়েছে, তারাও সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি।

এর আগে গত সোমবার কানাডার ন্যাশনাল পোস্ট তাদের প্রকাশিত এক খবরে জানায়, ‘গণহত্যার উসকানিদাতা’ এক উগ্রপন্থী তরুণ কানাডীয় পুলিশের পরোয়ানা আর ইন্টারপোলের রেড নোটিশ মাথায় নিয়ে বাংলাদেশে পালিয়ে রয়েছে।

পত্রিকাটি লিখেছে, এক সময় টরোন্টোতে বসবাস করা ৩২ বছর বয়সী সালমান হোসাইনকে গত রোববার ঢাকার গুলশানের একটি কফি শপের সামনে দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা