সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত বৃহস্পতিবার

news-image

 

নিজস্ব প্রতিবেদক : প্রতি বছরের মতো চলতি বছরের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে।

আগামী বৃহস্পতিবার এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে জানা যাবে এবার কবে থেকে ট্রেনের অগ্রিম টিকিট পাওয়া যাবে।

মঙ্গলবার বিকেলে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম রাইজিংবিডিকে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রতিবারই ঈদে ঘরে ফেরা মানুষের বাস-ট্রেনের টিকিট সংগ্রহের সময় নির্ধারণ করে দেওয়া হয়। এবারও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি নির্ধারণ করা হবে। তবে কবে থেকে অগ্রিম টিকিট পাওয়া যাবে তা জানা যাবে বৃহস্পতিবারের বৈঠকে।

মো. শরিফুল আলম জানান, ৮ জুন, বৃহস্পতিবার দুপুরে রেল ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন রেলমন্ত্রী মুজিবুল হক। বৈঠকে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

এদিকে বাসের টিকিট বিক্রি ১২ জুন থেকে শুরু হতে পারে বলে জানিয়েছে বাস-মালিক সমিতি।

সংশ্লিষ্টরা বলছেন, ইতিমধ্যে অনেকে বাসের অগ্রিম টিকিটের জন্য অনুরোধ করেছেন। এর মধ্যে ২২ ও ২৩ জুনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি।

বাস ও ট্রেন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৭ জুন ঈদ হলে সবচেয়ে বেশি চাপ থাকবে ২২ ও ২৩ তারিখের টিকিটের। ২২ জুন বৃহস্পতিবার। ওইদিন সরকারি চাকরিজীবীসহ অনেক বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীরা শেষ কর্মদিবস ধরে অফিস শেষে ঢাকা ছাড়বেন। যারা এই দিনের টিকিট পাবেন না, তারা পরদিন অর্থাৎ শুক্রবার ঢাকা ছাড়বেন। এ ক্ষেত্রে কম চাপ আছে ২৪ থেকে ২৬ জুনের টিকিটের।

এ জাতীয় আরও খবর

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল