,

প্রধান বিচারপতির বিরুদ্ধে কুৎসা রটান: শিবগঞ্জে মামলা

news-image

বগুড়া প্রতিনিধি : ফেসবুকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মানহানিকর, অশ্লীল মন্তব্য ও কুৎসা রটানোর অভিযোগে বগুড়ার শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

আদালতের নির্দেশে মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ থানায় ওসি শাহিদ মাহমুদ খান নিজে বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘স্বাধীন বিচার বিভাগ’ নামে একটি গ্রুপ পেজের অজ্ঞাত সকলকে অভিযুক্ত করা হয়েছে।

বগুড়ার আদালত পুলিশের পরিদর্শক শাহজাহান আলী বলেন, ফেইসবুকে ‘স্বাধীন বিচার’ নামে পেইজ খুলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছবি ব্যবহার করে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করায় বিচারক আহসান হাবিব সোমবার মামলার নির্দেশ দেন। এছাড়া ৩০ কার্যদিবসের মধ্যে ওই ফেসবুক গ্রুপের অ্যাডমিনসহ উস্কানিমূলক ও মানহানিকর পোস্টদাতা, মন্তব্যকারী এবং তথ্য আদান-প্রদানকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকেও (সিআইডি) নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয় শিবগঞ্জ থানার ওসি মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করে এবং অপরাধীদের শনাক্ত করে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার তথ্যপ্রযুক্তি সম্পর্কে অভিজ্ঞ এমন কাউকে দিয়ে তদন্ত করে ৬ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডির সদর দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারক আহসান হাবিব উল্লেখ করেছেন, গত রবিবার আদালতে অবস্থানকালে ফেসবুকে ‘স্বাধীন বিচার বিভাগ’ নামের ওই গ্রুপ পেজ তার নজরে আসে। এতে কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অননুমোদিত প্রোফাইল ছবি ব্যবহার করে প্রধান বিচারপতি এবং প্রাতিষ্ঠানিকভাবে বিচারিক বিভাগ সম্পর্কে কুৎসা রটনা, হেয়প্রতিপন্ন করা এবং উস্কানিমূলক বক্তব্য প্রচার করা হয়েছে। যা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ২০০৬-এর ৫৭ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, ‘আদালতের নির্দেশনা মোতাবেক মঙ্গলবার দুপুরে মামলাটি দায়ের করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে