,

পুরাতন কারাগার সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

news-image

নিউজ ডেস্ক : পর্যায়ক্রমে দেশের সকল পুরাতন জেলা কারাগারগুলো সংস্কার করে আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় তিনি এ নির্দেশনা দেন বলে বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান।

মুস্তফা কামাল বলেন, প্রধানমন্ত্রী দেশের সকল পুরাতন জেলা কারাগার আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন। এছাড়া যে সব কারাগারের কয়েদি ধারণ ক্ষমতা কম সেগুলোর সক্ষমতা বৃদ্ধি করতে বলেছেন। কয়েদিরা যেন ভালো পরিবেশে থাকতে পারে সেই ব্যবস্থা কারাগারগুলোতে থাকতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

সভায় ২৫১ কোটি টাকা ব্যয়ে ‌খুলনা জেলা কারাগার নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রকল্পটি অনুমোদনের সময় এই নির্দেশনা আসে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে