,

স্বামীর সর্বস্ব নিয়ে প্রেমের টানে ঘর ছাড়লেন দুই সন্তানের জননী

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে দুই সন্তানের জননী এক প্রবাসীর স্ত্রী স্বামীর টাকা পয়সা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়েছে। এ ঘটনায় ওই প্রেমিকের বাবা ও মাকে সোমবার গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের উত্তর খৈকড়া গ্রামের ছমির উদ্দিন ও সুজিবা বেগম।

প্রবাসীর ভাই আনিসুর রহমান ও স্বজনরা জানান, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের উত্তর খৈকড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে ইতালিপ্রবাসী ফাইজুরের সঙ্গে প্রায় ৯ বছর আগে জেলার শ্রীপুর উপজেলার চিনাসুখানীয়া গ্রামের তাইজুদ্দিনের কন্যা ফেরদৌসীর বিয়ে হয়।
বিয়ের পর ফাইজুর স্ত্রীকে নিয়ে ইতালি চলে যান। সংসার জীবনে তাদের ঘরে ফাতিনুর (৬) ও হামিম (৪) নামের দু’টি ছেলে সন্তান রয়েছে।

প্রায় দেড় বছর আগে ইতালি থেকে বাড়িতে বেড়াতে এলে প্রতিবেশী ছমির উদ্দিনের ছেলে শওকত হোসেন রাজুর সঙ্গে ফেরদৌসী পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। বাড়িতে কিছুদিন অবস্থানের পর ফেরদৌসী পূনঃরায় স্বামীর সঙ্গে ইতালী চলে যান।

গত ১৮ মে স্ত্রীকে নিয়ে ফাইজুর আবারো ইতালি থেকে বাড়িতে বেড়াতে আসেন। বাড়িতে আসার সপ্তাহ খানেক পর ফেরদৌসী তার স্বামী ও সন্তান ফেলে প্রেমিক রাজুর হাত ধরে বাড়ি ছেড়ে পালিয়ে যান। বাড়ি ছেড়ে পালানোর সময় ফেরদৌসী বাড়ি থেকে স্বামীর নগদ ১০ লাখ টাকা ও প্রায় ১২ ভরি ওজনের স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিস নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এঘটনায় ওই প্রবাসীর ছোট ভাই আনিসুর রহমান প্রেমিক রাজু ও তার বাবা-মাসহ ৪ জনকে আসামী করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এব্যাপারে কালীগঞ্জ থানার এসআই নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ঘটনার প্রেক্ষিতে প্রবাসী ফাইজুরের ছোট ভাই থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ মামলার আসামি রাজু’র বাবা ছামির উদ্দিন ও মা সুজিবা বেগমকে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে