,

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলা জামালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের ছেলে মো: তুহিন (২৪) কে ২০ পিস ইয়াবা এবং ১শ’ ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, সদর উপজেলার জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: তুহিন দীর্ঘদিন যাবত মাদক বিক্রির সিন্ডিকেটের সাথে জড়িত। সোমবার রাত গোপন সংবাদের ভিত্তিত্বে এসআই রবিউলের নেতৃত্বে পুলিশ শিবগঞ্জ বাজার মধ্য পারপূগী এলাকায় অভিযান চালালে হাতে নাতে তুহিনকে ইয়াবা সেবনের সময় আটক করা হয়। এ সময় পুলিশ তুহিনের শরীর তল্লাসি করতে গেলে পুলিশের উপর হামলা চালায় তুহিন। পরে পুলিশ তুহিনের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ১শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক জানান, জামালপুর ইউনিয়নে ছাত্রলীগের কমিটি নেই। কেউ যদি নিজেকে সভাপতি পরিচয় দিয়ে ছাত্রলীগের নাম খারাপ করতে চায় তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা উচিত।

ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো: সিফাত আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত তুহিন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সিন্ডিকেটের সাথে জড়িত। তাই পুলিশ বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে