,

মাদকসহ আটক মুশফিকুর রহিমের বড় ভাই কারাগারে

news-image

বগুড়া প্রতিনিধি : দুই বোতল আমদানি নিষিদ্ধ ফেনসিডিলসহ আটকের পর ক্রিকেট তারকা মুশফিকুর রহিমের বড় ভাই মাহমুদুর রহিম মিজুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

৪ জুন রোববার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম।

সদর থানার এএসআই মহসিন জানান, শনিবার দুপুরে শহরের বৃন্দাবনপাড়া এলাকা থেকে বিক্রির সময় দুই বোতল ফেনসিডিলসহ মাহমুদুর রহিম মিজুকে আটক করা হয়। তিনি শহরের মাটিডালি এলাকার মাহবুব হামিদের বড় ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন ফেনসিডিলসহ মিজুকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গেল মে মাসে এক স্কুলছাত্রকে হত্যার অভিযোগে মুশফিকের বাবা ও চাচার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়। তবে এখন পর্যন্ত ওই মামলায় তাদের গ্রেফতার করেনি পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে