,

লম্পট ভাতিজার পুরুষাঙ্গ কেটে দিল চাচী

news-image

দিনাজপুর প্রতিনিধি : ধর্ষণ চেষ্টাকালে দিনাজপুরের বীরগঞ্জে মোঃ এরশাদ আলী (২৮) নামে লম্পট ভাতিজার পুরুষাঙ্গগ কেটে দিয়েছে তার আপন চাচী।

মোঃ এরশাদ আলী বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের বলদিয়াপাড়া গড়ফতু গ্রামের মোঃ শুকুর আলী ছেলে।শনিবার গভীর রাতে বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়নের বলদিয়াপাড়া গড়ফতু গ্রামে এ ঘটনা ঘটে।

এরশাদ আলীর চাচী সাংবাদিকদের জানান, বেশ কিছুদিন ধরে ভাতিজা এরশাদ আলী বিভিন্ন ভাবে উত্যক্ত করে আসছিল। বিষয়টি পরিবারের সকলকে এবং এরশাদের স্ত্রী, মা ও বাবাকে জানাই। কিন্তু কোন প্রতিকার না পেয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদেরকে অবহিত করি। এতে কোন প্রতিকার পাইনি। গত শনিবার গভীর রাতে ঘরের দরজা রশি কেটে আমার শয়ন কক্ষে প্রবেশ করে এবং আমাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় আমি ঘরে রক্ষিত চাকু দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেই। ঘটনার পর রবিবার সকালে আমি নিজেই গিয়ে শতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. কেএম কুতুব উদ্দিনকে বিষয়টি অবহিত করি।

তবে অভিযুক্ত এরশাদ আলীকে চিকিৎসার জন্য শনিবার রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসাপাতেল নিয়ে যাওয়ায় পরিবারে লোকজন তার সাথে থাকার কারণে এ ব্যাপারে তাদের পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি।

শতগ্রাম ইউপি চেয়ারম্যান ডা. কেএম কুতুব উদ্দিন জানান, দুই সন্তানের জনক লম্পট এরশাদ আলীর লালসার স্বীকার তার আপন চাচী। এর আগে এরশাদ আলীর বিরুদ্ধে অনেকবার বিচার শালিস করা হলেও তার সুমতি হয়নি। ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়েছে।

বীরগঞ্জ থানার এসআই মোঃ আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি আমরা লোকমুখে শুনেছি। পুলিশ এ ব্যাপারে খোঁজ খবর রাখছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে