সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এখনো খোঁজ মেলেনি কুতুবদিয়ার অর্ধশতাধিক জেলের

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় মোরার কবলে পড়ে সাগরে নিখোঁজ হয়েছে কুতুবদিয়ার অর্ধশতাধিক জেলে। বিভিন্নস্থানে খোঁজ-খবর নেয়ার পরও সন্ধান মেলেনি তাদের। ফলে এসব জেলে পরিবারে চলছে আহাজারি। তাদের আহজারিতে ভারী হয়ে উঠেছে কুতুবদিয়া এলাকার পরিবেশ। অনেকেই পরিবারের একমাত্র সম্বলকে হারিয়ে হতবাক।

সরেজমিনে দেখা যায়, আপনজনের শোকে কাতর হয়ে পড়েছেন আত্মীয়স্বজন। এলাকাবাসী জানায়, মোসলেম খাঁন একজন শারীরিক প্রতিবন্ধী। তার একটি হাত আগুনে পোঁড়া। খালে-বিলে ছোট ছোট মাছ ধরে চলে তার সংসার। অভাবের সংসারে স্বচ্ছলতা আনতে আলী আকবর ডেইল ইউনিয়নের এনাম কোম্পানির এফবি রেজাউল নামক ফিশিং ট্রলারে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন, আর ফেরেননি।

সাগর থেকে ফিরে আসা অন্য মাঝিমাল্লাদের বরাত দিয়ে এলাকাবাসী জানান, সাগরে প্রচণ্ড ঢেউয়ের সাথে জলোচ্ছ্বাস হলে মোসলেম খাঁন বোটের কলে (নৌকায় মাছ রাখার স্থান) ঢুকে যান। নৌকাটি ডোবার সময় অন্য জেলেরা জীবন বাঁচাতে সাগরে ঝাঁপিয়ে পড়লেও মোসলেম খাঁন ওই নৌকায়ই ছিলেন বলে জানান তারা।

মোহাম্মদ ছোটনও একই নৌকায় ছিল বলে জানান তার বাবা সিরাজুল মনির। তিনিও অন্য জেলেদের সাথে সাগরে ঝাঁপ দিয়েছিল।

এদিকে, উপজেলার মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ বিবার্তাকে জানান, উপজেলার চারটি মাছ ধরার নৌকা এখনো নিখোঁজ। সেই সাথে নিখোঁজ এসব নৌকার ১৮ জন জেলে। তাদেরকে খুঁজতে উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যান আ.স.ম শাহরিয়ার চৌধুরী যথেষ্ট সহযোগিতা করলেও অন্যরা আগ্রহবোধ পর্যন্ত করেননি। শেষ পর্যন্ত নৌকার মালিকের সাথে যোগাযোগ করে জেলেদের তথ্য নিয়ে সম্ভাব্য সব জায়গায় খোঁজ-খবর রাখার কথা জানান এ কর্মকর্তা।

তিনি আরো জানান, নিখোঁজ ১৮ জেলের ১৫ জনই উত্তর ধুরুং ইউনিয়নের। তারা সবাই উত্তর ধুরুং এলাকার মো. ইউনুছের মালিকানধীন ‘এফবি ফাতেমা’, মো. জাফরের মালিকানাধীন ‘দাদা-দাদীর দোয়া’ ও নুরুল কাদেরের মালিকানধীন অজ্ঞাত একটি মাছ ধরার নৌকার মাঝিমাল্লা।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট