,

প্রত্যেকে তিনটা করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী বলেছেন, ‘প্রত্যেকটা মানুষ যাতে তিনটি গাছ লাগায়। ফলজ, বনজ, ওষুধি। আমরা বৃক্ষ রোপণের প্রকল্প হাতে নিয়েছি। একমাত্র বৃক্ষ রোপণ করে পরিবেশ দূষণ রক্ষা করতে পারি। প্রাকৃতিক বৈচিত্র রক্ষা করতে পারি।’

৪ জুন রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

তিনি বলেন, সুস্থ ভাবে বেঁচে থাকতে হলে পরিবেশ মানুষের অনুকূলে থাকতে হবে। আমাদের সব সময় প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে থাকতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করে চলতে হবে। সব মিলিয়ে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আধুনিকার দিয়ে তাকিয়ে থেকে যেন আমাদের পরিবেশের ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রতিটি ক্ষেত্রে আমাদের পদক্ষেপ নিতে হবে। শিল্পায়ন করতে হলে আমাদের যেন পরিবেশ নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের উন্নতি করার শক্তি পাই জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কাছ থেকে। সব হারানোর পরও চিন্তা করতাম, যে দেশের মানুষের জন্য বঙ্গবন্ধু জীবন দিয়েছেন তাদের জন্য কিছু করতে পারলে তার আত্মা শান্তি পাবে।

সে সময় উপস্থিত ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে