,

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও এতিমদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম, শারীরিক প্রতিবন্ধী শিশু এবং আলেম উলেমাদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের ব্যাংকুয়েট হলে এ ইফতারের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী অতিথিদের বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে তাদের কুশলাদি সম্পর্কে খোঁজ খবর নেন। এ সময় প্রধানমন্ত্রী একটি এতিম শিশুকে নিজ হাতে ইফতার খাইয়ে দেন।

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, মুক্তিযুদ্ধ মন্ত্রী একেএম মোজাম্মেল হক, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মাওলানা ফরিদউদ্দিন মাসুদ এবং দেশের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার বিশিষ্ট আলেম উলামা ইফতার অনুষ্ঠানে যোগ দেন।

ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মওলানা মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব এবং ১৫ আগস্টে অন্যান্য শহীদ ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে