,

হিলি সীমান্তে ৩৯ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের হিলি সীমান্তে ৩৯ লাখ টাকা মুল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধসহ দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকালে সীমান্তের ফকিরপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলো- দিনাজপুরের হাকিমপুর উপজেলার বৈগ্রামের তাইজুল ইসলামের ছেলে রিফাত বাবু (১৩) ও ধরন্দা গ্রামের মমিন হোসেনের ছেলে লিটন (২৫)।

হিলি সিপি ক্যাম্পের সুবেদার শিকদার লাভলু মিয়া জানান, শনিবার সকালে সীমান্তের ফকিরপাড়া এলাকায় কয়েকজন চোরাচালানী ভারত থেকে ওষুধ পাচার করে দেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারীরা ১ লাখ ৩০ হাজার পিস প্যারাপটিন ও ডক্সিন ওষুধ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা শিশুসহ দুইজনকে আটক করেয়।

হাকিমপুর থানার ওসি আব্দুস সবুর জানান, বিজিবি বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেছে। আসামিদের দিনাজপুর আদালতে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে