,

প্রতিমন্ত্রী যখন নিজেই শ্রমিক

news-image

 

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এবার সাধারণ শ্রমিকের দুঃখ-কষ্টের ভাগী হলেন। নিজ নির্বাচনী এলাকার মানুষের মণিকোঠায় স্থান পেতে রোদ-বৃষ্টি উপেক্ষা করে ছুটে বেড়াচ্ছেন পথে প্রান্তরে। করে যাচ্ছেন একের পর এক ব্যাতিক্রমী কাজ।

একদিকে উন্নয়ন কাজ আর অন্যদিকে মানুষের প্রতি তার পরম ভালবাসা এবং মমত্ববোধ যেন একে অপরকে সেতু বন্ধনে আবদ্ধ করছে। মন্ত্রী আর শ্রমিক যেন একই সুতোয় আবদ্ধ। এমনই এক দৃষ্টান্ত স্থাপন করলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক।

শনিবার দুপুরে নিজেই শ্রমিকবেশে নিজ মাথায় কড়াই নিয়ে উপজেলার তাজপুর ইউনিয়নের নিলামপুর গ্রামের জামে মসজিদের ছাদ ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করলেন।

প্রতিমন্ত্রী পলক ওই মসজিদে ব্যক্তিগত তহবিল হতে ১ লাখ টাকার অনুদান দিয়ে নির্মাণ কাজ পরিদর্শন ও শ্রমিকদের সাথে কুশল বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, সেচ্ছাসেবক লীগের সভাপতি সাইদুর রহমান সৈকত, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, ইউপি মেম্বার আবু হানিফ, ঠিকাদার আব্দুল জব্বার প্রমুখ।

পরে প্রতিমন্ত্রী ২০২১ সাল নাগাদ সিংড়া উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিতকরণের লক্ষ্যে ৯নং তাজপুর ইউনিয়নের ভাদুরীপাড়া, চর-তাজপুর, খরসতি গ্রামে প্রায় ২৯ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে ১৩৪ টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করেন এবং এলাকার সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।

এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ২০২১ সাল নাগাদ দেশের প্রতিটি ঘর আলোকিত হবে। সে লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে