,

বনানী ধর্ষণ: ফরেনসিক প্রতিবেদন দিয়েছে সিআইডি

news-image

নিজস্ব প্রতিবেদক : বনানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার ফরেনসিক প্রতিবেদন জমা দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার বলেন, ‘ফরেনসিক প্রতিবেদন মামলার তদন্ত কর্মকর্তার কাজে জমা দেওয়া হয়েছে। পরীক্ষায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আদালতের নির্দেশে মামলায় জব্দ করা বিভিন্ন আলামত পরীক্ষা করা হয়।’

সিআইডি সূত্র জানায়, ধর্ষণের শিকার এক শিক্ষার্থীর ব্যবহৃত পোশাক ও মামলার আসামি নাঈম আশরাফ ওরফে হালিমের নমুনা ডিএনএ পরীক্ষার করা হয়েছে।

এ ছাড়া আসামিদের কাছ থেকে জব্দ করা ছয়টি মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষার প্রতিবেদনও তদন্ত সংশ্লিষ্টদের কাছে জমা দেওয়া হয়েছে। এসব পরীক্ষায় ধর্ষণের গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই বলা সম্ভব নয়। এ ছাড়া রেইনট্রি হোটেল থেকে জব্দ করা সিসিটিভির সার্ভার মেশিন ও হোটেলে অবস্থানের নথিও পরীক্ষা করা হবে।

গত ২৮ মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বনানীর দ্য রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। ওই ঘটনায় গত ৬ মে রাজধানীর বনানী থানায় সাফাত আহমেদ, নাঈম আশরাফ ও সাদমান সাকিফসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন তারা। পুলিশ পাঁচজনকেই গ্রেপ্তার করেছে।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে