সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি, আটক

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির লংগদু উপজেলায় যুবলীগ নেতা হত্যার প্রতিবাদ মিছিল থেকে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় সাতজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনার পর লংগদু উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: শাফিউল সারোয়ার জানান, ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। শনিবারে বেলা এগারোটায় তারা এক বৈঠকে বসবেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা সারোয়ার। যদিও সকালে লংগদুর একজন স্থানীয় সাংবাদিক আরমান খান জানিয়েছিলেন ওই ঘটনায় ১০ জনকে আটক করার খবর তারা জানতে পেরেছেন।

এর আগে স্থানীয় পুলিশ জানায়, নুরুল ইসলাম নয়ন নামে এক যুবলীগ কর্মীর লাশ বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ির দীঘিনালা-লংগদু সড়কের পাশে পাওয়া যাবার পর উত্তেজনার সৃষ্টি হয়। তার জানাজার পর শুক্রবার সকালে স্থানীয় বাঙালিরা মিছিল বের করলে আক্রমণের সূত্রপাত হয়।

ওই ঘটনাকে কেন্দ্র করে লংগদু উপজেলার একাধিক গ্রামে পাহাড়িদের বেশ কিছু বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়। ক্ষতিগ্রস্ত বাড়িঘরের সংখ্যা এবং হতাহতের বিষয়ে স্থানীয় প্রশাসন এবং পাহাড়িদের কাছ থেকেও ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। ঘটনার পর পুলিশের পক্ষ থেকে ১৫-১৬টি বাড়িতে অগ্নিসংযোগের কথা বলা হলেও চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এর এক বিবৃতিতে বলা হয়, ‘হামলায় আড়াইশো ঘরবাড়ি ও দোকানপাট পুড়িয়ে দেয়া হয়েছে’।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি