,

মাগুরায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও, আটক ৮

news-image

মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। এসময় ওই বাড়ি থেকে সন্দেহভাজন আট জঙ্গিকে আটক করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে ফরিদ হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান শুরু করে পুলিশ।

রাত ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে।

আটকদের মধ্যে ওই বাড়ির মালিক শালিখা উপজেলার জামাতের আমির ফরিদ আহমেদ রয়েছে। বাড়ি থেকে বেশ কিছু জিহাদি বই ও ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার হয়েছে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন জানন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে বাড়িটিতে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে আটক করা হয় বাড়ির মালিক ফরিদ হোসেনসহ ৮ সন্দেহভাজনকে।

পুলিশ বাড়িটিতে অভিযান চালিয়ে বেশ কিছু জিহাদি বই, জাল টাকা তৈরির সামগ্রীও ইলেকট্রনিকক্স ডিভাইস উদ্ধার করেছে। বাড়িটি বৃহস্পতিবার ভাড়া নিয়েছে আটকরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে