সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণ খাতে আসছে নতুন নীতিমালা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : জুয়েলারি শিল্পকে বিকাশ ও ব্যবসাবান্ধব করার লক্ষ্যে বাস্তবসম্মত ও যুগোপযোগী স্বর্ণ নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, স্বর্ণ খাতের ব্যবসায়ীদের বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করে আমরা স্থির করেছি একটি যুগোপযুগী নীতিমালা প্রণয়ন করা হবে। যাতে এদেশে জুয়েলারি শিল্প বিকাশ লাভ করতে পারে।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। এটি হচ্ছে দেশের ৪৬তম ও আওয়ামী লীগ সরকারের ১৮তম ও অর্থমন্ত্রী মুহিতের একাদশ বাজেট।

একইসঙ্গে এটি আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ ও মুহিতের টানা নবম বাজেট। অর্থমন্ত্রী হিসেবে টানা নয়টি বাজেট দেওয়ার রেকর্ড বাংলাদেশে এই প্রথম। এরশাদ সরকারের আমলে দু’বার বাজেট দিয়েছিলেন মুহিত।

প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান সবচেয়ে বেশি ১২টি বাজেট দিলেও তা একটানা ছিল না। তবে প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া একাধারে ছয়টি বাজেট দেন।

চলতি ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের প্রকৃত আকার ছিল ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা, সংশোধিত বাজেটে যা ৩ লাখ ১৭ হাজার ১৭৪ কোটি টাকায় নেমে এসেছে।

আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের আকার ৪ লাখ ২৬৬ কোটি টাকা। এতে মোট ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৯৯১ কোটি টাকা। বাজেট ঘাটতি ১ লাখ ১২ হাজার ২৭৫ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৪ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এছাড়া বাজেটে মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী