,

‘ধর্ষণের কোনো আলামত নেই’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেডিক্যাল পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এ তথ্য জানান হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।

তিনি বলেন, ‘ভিকটিমদের মাক্রোবায়োলজি, রেডিওলজিক্যাল ও ডিএনএ প্রোফাইলিং করা হয়েছিল। পরীক্ষায় ওই দুই তরুণীর ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। কারণ, ধর্ষণের আলামত ঘটনার কয়েক ঘণ্টা পর্যন্ত স্থায়ী থাকে। পরে আলামতগুলো নষ্ট হয়ে যায়। তারা তো প্রায় দেড় মাস পরে এসেছেন। আমরা আগেও বলেছিলাম আলামত পাওয়ার সম্ভবনা নেই।’

মেডিক্যাল পরীক্ষার প্রতিবেদন মামলার তদন্ত কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

এর আগে গত ৭ মে ডা. সোহেল মাহমুদকে প্রধান করে ওই দুই তরুণীর ডাক্তারি পরীক্ষার জন্য পাঁচ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- ডা. মমতাজ আরা, ডা. নিলুফার ইয়াসমিন, ডা. কবিতা সাহা ও ডা. কবির সোহেল।

গত ২৮ মার্চ বনানীর ওই হোটেলে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ নিজের জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত করে নিয়ে যান বিশ্ববিদ্যালয় পড়ুয়া ওই দুই তরুণীকে। সেখানে অস্ত্রের মুখে তাদের আটকে ধর্ষণ করা হয়। ঘটনার ৪০ দিন পর ৬ মে সন্ধ্যায় বনানী থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। আসামিরা হলেন- সাদমান সাকিফ, সাফাত আহমেদ, নাঈম আশরাফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও তার দেহরক্ষী রহমত আলী; যিনি মামলায় অজ্ঞাত ছিলেন।

মামলা পর ১১ মে সিলেট থেকে সাফাত ও সাকিফকে গ্রেপ্তার করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ১৫ মে রাতে র‌্যাব ঢাকার নবাবপুর থেকে বিল্লালকে ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান থেকে রহমত আলীকে গ্রেপ্তার করে। সর্বশেষ ১৭ মে মুন্সিগঞ্জের লৌহজং থেকে নাঈম আশরাফকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্তরা পুলিশ হেফাজতে ও আদালতে ধর্ষণের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে