সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: জয়পুরহাটে যুবক গ্রেফতার

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের নিয়ে কটূক্তি করায় জয়পুরহাটে মঞ্জুরুল আলম তোতা (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে জয়পুরহাট সদরের পাঁচুর চক নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মঞ্জুরুল জয়পুরহাট শহরের হাউসিং এস্টেট এলাকার মোজাম্মেল হকের ছেলে। শহরে তার একটি ফাস্টফুডের দোকান রয়েছে।

জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন জানান, প্রায় তিন বছর ধরে মঞ্জুরুল তার ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাককে কটূক্তি করছিলেন। নানা ধরনের অশ্লিল ছবি ও মানহানিকর ভাষা দিয়ে তাদের সুনাম ক্ষুণ্ন করে আসছিলেন।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা বুধবার সন্ধ্যায় মঞ্জুরুলের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ মোবাইল ফোন ট্র্যাক করে মঞ্জুরুলের অবস্থান শনাক্ত করার পর জেলা সদরের পাঁচুর চক থেকে গ্রেফতার করে।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’