সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘূর্নিঝড় মোরা’ : বাংলাদেশের সাগরে তল্লাশি করছে ভারতীয় নৌ-বাহিনী

news-image

বাংলাদেশের সীমানায় ভারতীয় নৌ-বাহিনীর একটি জাহাজ উদ্ধার অভিযান চালাচ্ছে বলে ভারতীয়দের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘূর্নিঝড় মোরা কক্সবাজার উপকূল পাড়ি দিয়ে বাংলাদেশ ত্যাগের একদিন পর এ অভিযানের খবর আসলো।
এই ঝড়ে সাত জনের মৃত্যুর খবর আসলেও বাংলাদেশীরা কেউ নিখোঁজ আছেন কি-না সে সম্পর্কে কর্তৃপক্ষ কোন কিছু জানায়নি।
এখন ভারতীয় হাই কমিশনের তরফ থেকে বলা হচ্ছে চট্রগ্রাম থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণে অভিযান চলছে এবং তারা মনে করছে আরও লোকজন সমুদ্রে ভেসে থাকতে পারে।
ঢাকায় ভারতীয় হাই কমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া তথ্য অনুযায়ী ভারতীয় নৌ-বাহিনীর জাহাজ আইএনএস সুমিত্রা এ অভিযান চালাচ্ছে মহেশখালী উপকূলে। ওই পোস্টে জাহাজটিকে ত্রানবাহী হিসেবেও উল্লেখ করা হয়েছে।

ভারতীয় হাই কমিশন দাবি করছে মহেশখালী এলাকায় একটি মৃতদেহসহ অন্তত ৩৩জনকে উদ্ধার করেছে আইএনএস সুমিত্রা। তাদের ধারণা এরা নৌকা ডুবে বা ঝড়ের তোড়ে বাড়িঘর থেকে ভেসে গিয়েছিলো। জীবিত আরও অনেকে সাগরে ভেসে থাকতে পারে বলে উল্লেখ করে ফেসবুকের ওই পোস্টে বলা হয়েছে উদ্ধার অভিযান অব্যাহত আছে।
উদ্ধার অভিযান শেষে বা বাংলাদেশ নৌ-বাহিনী সেখানে কার্যক্রম শুরে করলে ভারতীয় জাহাজটি ত্রাণ হস্তান্তরের জন্য চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করবে।
পোস্টটিতে অবশ্য উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের নৌ-বাহিনীর সাথে সমন্বয় করে এ কার্যক্রম চালানো হচ্ছে ।
তবে বাংলাদেশ সরকার বা নৌ-বাহিনী কারও পক্ষ থেকে এ অভিযানের বিষয়ে কোন কিছু জানানো হয়নি।
বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা