,

ত্রাণ নিয়ে ২টি জাহাজ কুতুবদিয়া ও সেন্টমার্টিনে

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা নিয়ে নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ কুতুবদিয়া এবং সেন্টমার্টিনে দ্বীপে পৌঁছেছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে গতকাল মঙ্গলবার বিকেল থেকে নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র অভিযান’ এবং ‘খাদেম’ ৫০০ নৌ সেনা নিয়ে দুর্গত এলাকায় পৌঁছে ত্রাণ বিতরণ শুরু করেছে বলে চট্টগ্রামের নৌঘাঁটি ইশা খাঁর তথ্য অফিসার এস এম শামীম আলম জানিয়েছেন।

শামীম আলম জানান, ঘূর্ণিঝড়ের সংকেত ঘোষিত হওয়ার পর দুটি যুদ্ধ জাহাজ ত্রাণ নিয়ে প্রস্তুত ছিল। ঘূর্ণিঝড় পরবর্তী দ্রুত সময়ে জাহাজ দুটি সেন্টমার্টিন এবং কতুবদিয়া দ্বীপের উদ্দেশে যাত্রা করে। এই দুটি জাহাজে ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে- পাঁচ টন চাল, দুই টন ডাল, তিন টন মুড়ি, আট টন চিড়া, দুই টন গুড়, তিন হাজার পিস মোমবাতি, তিনশত কেজি পলিথিন ব্যাগ, একশত প্যাকেট ম্যাচ বক্স ও ২০ টন বিশুদ্ধ খাবার পানি।

দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা সহায়তার জন্য নৌবাহিনীর ২৩ সদস্যের দুটি বিশেষ মেডিকেল টিম কাজ করছে। তারা ক্ষতিগ্রস্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা, জীবন রক্ষাকারী ওষুধ ও খাবার স্যালাইন বিতরণের কাজে নিয়োজিত রয়েছে।

দুর্যোগ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই ত্রাণ ও চিকিৎসা সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে নৌ বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে