,

দেশের উদ্দেশে অস্ট্রিয়া ছেড়েছেন প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে অস্ট্রিয়ার স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ভিয়েনা ছাড়েন তিনি। ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর।

আন্তর্জাতিক আনবিক শক্তি কমিশনের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সোমবার ভিয়েনা পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

মঙ্গলবার সকালে ভিয়েনা সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া দুই দিনের এই সম্মেলনে আফ্রিকা, এশিয়া, ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের বিভিন্ন দেশের নেতারা অংশ নেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী সকালে ভিয়েনা সম্মেলন কেন্দ্রে পৌঁছালে আইএইএর মহাপরিচালক ইউকিয়া আমানো তাকে স্বাগত জানান।

মঙ্গলবার দিনের শুরুতেই এই অনুষ্ঠানে নতুন প্রযুক্তির উদ্ভাবন ও জ্ঞান বিনিময়ের মধ্যে দিয়ে অংশীদারিত্বের ভিত্তিতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ‘সায়েন্স ডিপ্লোমেসির’ ওপর গুরুত্ব আরোপ করেন শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ইউকিয়া আমানোর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

দুই দিনের এই সরকারি সফরে শেখ হাসিনা অস্ট্রিয়ার ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডের ব্যালেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং চ্যান্সেলর ক্রিস্টিয়ান কের্নের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

বুধবার সকালে প্রধানমন্ত্রী দেশে পৌঁছাবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে