বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ফ্লাইটে খাবার সরবরাহে ‘গাফিলতি’

news-image

বিশেষ প্রতিনিধি : এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটে খাবার সরবরাহে চরম অবহেলা ও গাফিলতির অভিযোগ ওঠেছে বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) বিরুদ্ধে। গতকাল সোমবার ঢাকা থেকে ভিয়েনাগামী প্রধানমন্ত্রীর ওই ফ্লাইটে সিকিউরিটি ট্যাগ ব্যতীত খাবার ওঠানোর পর এসএসএফ তা প্রত্যাখ্যান করে। নিরাপত্তা বিভাগের সিলগালা ব্যতীত ওই খাবার কীভাবে ফ্লাইটে পাঠানো হলো সেটা রহস্যজনক। এ ঘটনা তদন্তে বিমানের ডিজিএম রেজাকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। জানতে চাইলে বিমানের এমডি ক্যাপ্টেন এম মোসাদ্দিক আহমেদ বলেন, প্রকৃত ঘটনা তদন্ত না করে কিছুই বলা যাবে না। ওই ফ্লাইটে খাবার তালিকায় কি ছিল আর কি দেয়া হয়েছিল- সেটা খতিয়ে দেখা হচ্ছে। কার কতটুকু দায় সেটা তদন্তেই বেরিয়ে আসবে। এটা খুবই সেনসেটিভ।

বিমান সূত্র জানিয়েছে, সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদিনের সফরে ভিয়েনা রওনা হন বিমানের বোয়িং ৭৭৭-এর একটি ফ্লাইটে। এতে শতাধিক অতিথি ছিলেন। ভিভিআইপি ফ্লাইটের খাবার ওঠানোর জন্য এসএসএফ-এর একটি টিমের উপস্থিতিতে রবিবার রাত তিনটায় বিএফসিসিতে প্রধানমন্ত্রীর জন্য পূর্ব নির্ধারিত মেন্যু অনুযায়ী খাবার ক্রমতালিকা অনুসারে পরীক্ষা-নিরীক্ষার পর একটি কক্ষে সিলগালা করা হয়। সোমবার সকালে বিএফসিসির একটি কার্টে করে ওই খাবার পাঠানো হয় ফ্লাইটে। তখন এসএসএফ দেখতে পায়- সিকিউরিটি ট্যাগ ছাড়া দুই ফ্লাস্ক স্যুপ প্রধানমন্ত্রীর জন্য দেওয়া হয়েছে। এসএসএফ তাত্ক্ষণিক এতে বিস্ময় প্রকাশ করে স্যুপের ফ্লাস্ক দুটো ফেরত দেয়।

বিএফসিসি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর খাবার মেন্যুতে চিকেন ও ভেজিটেবল স্যুপ ছিল। সেভাবে স্যুপ ভর্তি দুটো ফ্লাস্ক সেখানে অন্যান্য খাবারের সঙ্গে নেওয়াও হয়েছিল। কিন্তু দায়িত্বে থাকা কর্মকর্তারা ফ্লাস্ক দুটো তালিকা অনুসারে অন্যান্য খাবারের সঙ্গে কার্টে না রেখে বাইরে ফেলে রাখে। সকালে যখন খাবার ওঠানো হচ্ছিল, তখন ওই দুটো ফ্লাস্কে সিকিউরিটি ট্যাগ না লাগিয়ে তাড়াহুড়ো করে দুটো পলিথিনে ভরে সরাসরি পাঠিয়ে দেওয়া হয় ফ্লাইটে। এসএসএফ সিকিউরিটি ট্যাগ ছাড়া পলিথিনে এমন সাদামাটা অবস্থায় দুটো ফ্লাস্ক দেখে বিস্মিত হয়। তখন হাতে থাকা খাবারের তালিকায় স্যুপের মেন্যু দেখতে পেলেও সিকিউরিটি ট্যাগ না থাকায় তা গ্রহণ করেনি। ফ্লাস্ক দুটো ফ্লাইট থেকে ফেরত আনতে বাধ্য হয় বিএফসিসি।

বিমান সূত্র জানিয়েছে, বিএফসিসি অপারেশন শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতির কারণে রবিবার রাতে ওই দুটো ফ্লাস্ক প্রধানমন্ত্রীর জন্য সংরক্ষিত রুমে না রেখে বাইরে ফেলে রাখে। সোমবার সকালে বাইরে ফেলে রাখা অবস্থায় দুটো ফ্লাস্ক তাড়াহুড়ো করে পলিথিনে ভরে মুখ বেঁধে পাঠানো হয় ফ্লাইটে। প্রসঙ্গত, এর আগে গত নভেম্বরে প্রধানমন্ত্রীকে বহনকারী বুদাপেস্টগামী বিমানের একটি ফ্লাইট আশগাবাদে জরুরি অবতরণ করে। দেশ-বিদেশে তোলপাড় করা ওই ঘটনার রেশ না কাটতেই এবার ঘটেছে প্রধানমন্ত্রীর খাবার নিয়ে গাফিলতির ঘটনা।ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল