বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর নামে ভুল করায় ক্ষমা চাইলেন মিশা সওদাগর

news-image

বিনোদন প্রতিবেদক : ব্যানারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের বানানে ভুল করায় ক্ষমা চেয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। গত ২৭ মে ব্যানার নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ধানমন্ডির ৩২ নম্বরে যায় চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি। ওই সময় বহনকারী ব্যানারে বঙ্গবন্ধুর নাম লেখা হয়েছিলো ‘শেখ মুজিবর রহমান’। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা হয়।

এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সভাপতি মিশা সওদাগর। সমিতির পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন। মিশা লিখেছেন, ‘আমি ও আমার পরিষদ, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বানানটির প্রিন্টিং মিস্টেক আমাদের ব্যানারে হওয়াতে, অত্যন্ত লজ্জিত ও ক্ষমা প্রার্থী। আমি ও আমার পরিষদ এর মূল উদ্দেশ্য ও দায়িত্ব ছিল উনার প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো, যেটা এই প্রথম বারের মত বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতি করেছে। ধন্যবাদ। ‘

এ জাতীয় আরও খবর