,

দুর্যোগপূর্ণ আবহাওয়া: দূরপাল্লার লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

news-image

নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা থেকে দূরপাল্লার সব নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আজ সোমবার বেলা সাড়ে ১২টায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে দুই নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক জয়নাল আবেদিন।

তিনি বলেন, “এই সতর্কতায় ৬৫ ফুটের উপরের জাহাজ চলাচল করতে পারে। কিন্তু উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ অবস্থা থাকায় ভোলা, পটুয়াখালী ও বরিশাল অঞ্চলে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। ”

শুধু চাঁদপুর ও কাছের নৌ পথে লঞ্চ চলাচল করতে পারবে বলে জানান বিআইডব্লিউটিএর এই কর্মকর্তা।

গতকাল রবিবার মধ্যরাতে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মোরা আগামীকাল মঙ্গলবার ভোরে চট্টগ্রাম উপকূলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেন আবহাওয়াবিদরা। আজ সোমবার সকালে ঘূর্ণিঝড়টি আরও উত্তর দিকে সরে বাংলাদেশ উপকূলের ৪০০ কিলোমিটারের মধ্যে চলে আসায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়। একইসঙ্গে উপকূলীয় জেলা নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর এবং অদূবর্তী দ্বীপ ও চরগুলোর জন্যও একই বিপদ সংকত বহাল রাখা রয়েছে।

এ ছাড়াও পায়রা ও মংলা বন্দর, ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং অদূরবর্তী দ্বিপ ও চরগুলোতে ৫ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে