সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবের ছেলে হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাফরুলে সাবেক পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুর উদ্দিনের ছেলে মহিউদ্দিন মিশু হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার ঢাকার ১নং বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হুমায়ুন কবির, আবুল কালাম, তরিকুল ইসলাম, ইসহাক ও কালাম। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হাসেম, রাজা ও বাদশা। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর তিন আসামিকে খালাস দেয়া হয়েছে।

আদালতের স্পেশাল পিপি জাহাঙ্গির হোসেন দুলাল জাগো নিউজকে বলেন, মিশু হত্যা মামলার রায়ে আমরা সন্তুষ্ট।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৬ সালের ১৯ মে আসামিরা মিশুকে অপহরণ করে পাবনা জেলার আতাইকুলা গ্রামে নিয়ে যায়। এ সময় তারা ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। কিন্তু টাকা না দেওয়ায় তাকে হত্যা করা হয়।

ওই ঘটনায় ২০০৬ সালের ১৩ জুলাই কাফরুল থানায় মামলা দায়ের করেন মিশুর বাবা নুর উদ্দিন। ২০০৭ সালের ৪ এপ্রিল মামলার চার্জশিট জমা দেন ডিবি পুলেশের পরিদর্শক মোস্তাফিজুর রহমান।

মিশু পিপলস ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্র ছিল।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন