,

সালিশে আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষ, নিহত ২

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী রায়পুরায় সালিশ বৈঠকে ক্ষমতাসীন আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে ২ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার সকালে উপজেলার চাঁনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, স্থানীয় রহিম ধরের ছেলে আবদুল কাদের (৪২) ও অলফত আলীর ছেলে ভুট্টো মিয়া (৫০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত কয়েক বছর ধরেই চাঁনপুরের আব্দুল্লাহ বাড়ি ও খান্না বাড়ির প্রভাব বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল।

এক বছর আগে খান্না বাড়ির সামছু হাজির ছেলে খোরশেদ মিয়াকে (৩৫) মেরে হাত-পা ভেঙে পঙ্গু করে দেয় আব্দুল্লাহ বাড়ির লোকজন।

এ ঘটনায় আওয়ামী লীগ নেতা কবির মিয়াসহ ২০/২৫ জনকে আসামি মামলাও করা হয়।

কয়েকদিন আগে বাড়িতে এসে কুয়েত প্রবাসী লিয়াকত এ ঘটনা মীমাংসার উদ্যোগ নেন। এরই অংশ হিসেবে সকালে চাঁনপুরের সওদাগরকান্দি এলাকায় সালিশ বৈঠক বসে।

সেখানে দু’একজনের কথা কাটাকাটির এক পর্যায়ে সামছু হাজির লোকদের ওপর হামলা চালানো হয়। এতে কাদির মিয়া ঘটনাস্থলে এবং নবীনগর হাসপাতালে নেয়ার পথে ভুট্টো মিয়া মারা যান।

এ ঘটনায় আহত ২০ জনকে নরসিংদীসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

রায়পুরা থানার ওসি আজগারুল ইসলাম বলেন, এলাকাটি অত্যন্ত চরাঞ্চল। আমি নিজেই ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে