,

‘২০২১ সালে বিদ্যুৎ খাত প্রিপেইড মিটারের আওতায় আসবে’

news-image

নিউজ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ২০২১ সাল নাগাদ গোটা বিদ্যুৎ খাতকে প্রিপেইড মিটারিং ব্যবস্থার আওতায় নিয়ে আসবে সরকার। এর ফলে বিদ্যুৎ সম্পদের ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। আজ শনিবার এ কথা বলেন তিনি। খবর বাসস’র।

নসরুল হামিদ বলেন, বিদ্যুতের ব্যবহার ও বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা রেগুলার বিলিং মিটার সিস্টেমের বিপরীতে দেশে প্রিপেইড মিটার চালুর পরিকল্পনা নিয়েছি।

তিনি বলেন, বিদ্যুৎ খাতে প্রিপেইড মিটার স্থাপন বর্তমান বিলিং সিস্টেম থেকে গ্রাহকদের মুক্তি দিতে ব্যাপক সহায়ক হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিপিডিবি পর্যায়ক্রমে দেশব্যাপী ২ কোটির বেশি প্রিপেইড মিটার বসাবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বন্দর নগরীতে ৭ লাখের বেশি প্রিপেইড মিটার স্থাপনের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। গ্রাহকরা নিকটবর্তী ভেন্ডিং স্টেশন থেকে তাদের প্রিপেইড কার্ড রিচার্জ কারতে পারবেন এবং তারা স্টেশন থেকে তাদের বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ও অবশিষ্ট ব্যালেন্স জানতে পারবেন।

তিনি আরও বলেন, প্রিপেইড মিটারিং সিস্টেম নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে