সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে জঙ্গিবিরোধী অভিযান শেষ, নেই গ্রেপ্তার

news-image

 

নিজস্ব প্রতিবেদক : দিনভর উৎকণ্ঠা আর দফায় দফায় বিস্ফোরণের মধ্য দিয়ে রাজধানীর উপকণ্ঠ সাভারে পুলিশের জঙ্গিবিরোধী অভিযান শেষ হয়েছে। এই অভিযানে ‘জঙ্গি আস্তানা’ থেকে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে তিনটি সুইসাইডাল ভেস্ট (বোমা থেকে রক্ষার বিশেষ বর্ম), দেশে তৈরি সাতটি হ্যান্ডগ্রেনেড, ল্যাপটপ, বেশ কিছু মোবাইল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

আজ শনিবার বিকেল ৪টার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান জানান, চট্টগ্রাম থেকে ধরা পড়া এক জঙ্গির দেওয়া তথ্যের ভিত্তিতেই সাভারে দুটি বাড়িতে অভিযান পরিচালিত হয়। সাভার পৌরসভার গেণ্ডা এলাকায় আনোয়ার হোসেনের পাঁচতলা বাড়িটি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘিরে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। তবে অভিযান শুরুর আগেই ওই বাড়ি থেকে সটকে পড়েন সন্দেহভাজন ভাড়াটিয়ারা। পরে রাত সাড়ে ৯টার দিকে পার্শ্ববর্তী আরেকটি নির্মাণাধীন ছয়তলা বাড়িতে অভিযান শুরু করে কাউন্টার টেররিজম ইউনিট। রাতেই অভিযান কার্যত স্থগিত করে শনিবার দিনের আলোয় শুরু হয় অভিযান।

এসপি জানান, বেলা ১১টার দিকে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে গেলে শুরু হয় দ্বিতীয় দফার অভিযান। মাইকিং করে বাড়িটির আশপাশের প্রায় ৫০ গজের ভেতর থেকে সব বাসিন্দাকে সরে যেতে বলা হয়। নিরাপত্তার কারণে বিচ্ছিন্ন করা হয় গ্যাস ও বিদ্যুৎ সংযোগ। প্রস্তুত রাখা হয় ফায়ার ব্রিগেডের একাধিক ইউনিট।

অভিযানে থাকা কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার (ডিসি) মহিবুল ইসলাম খান জানান, ছয়তলা বাড়িটিতে কিছু বিস্ফোরক পাওয়া গেছে। সেগুলো সতর্কতার সঙ্গে নিষ্ক্রিয় করা হয়।

‘‘আমরা জানমালের সর্বোচ্চ নিরাপত্তার কথা মাথায় রেখেই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছি’, বলেন মহিবুল।

ঢাকার এসপি বলেন, ছয়তলা ভবনটির দ্বিতীয় তলার নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর তা ভাড়া নিয়েছিলেন ‘কামাল হোসেন (৪০) নামে এক ব্যক্তি। তাঁর সঙ্গে পরিচয়ের সূত্রেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে প্রতিবেশী কবির হোসেনকে।

বাড়িটির মালিক সৌদি আরবপ্রবাসী। তবে তাঁর পক্ষে ব্যাংক কর্মকর্তা ভাই সাকিব তা দেখাশোনা করতেন। আর এর কেয়ারটেকার হচ্ছেন সিরাজুল ইসলাম। সাকিব থাকেন মানিকগঞ্জ। তাঁকে খবর দিয়ে ঘটনাস্থলে আনা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা