,

বিয়ের একদিন পরেই সন্তান প্রসব! কাবিন বাতিল করলেন কাজী

news-image

মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রের সাথে বিয়ে পড়ানোর ১ দিন পরেই সন্তান প্রসব করেছেন কথিত স্ত্রী সোনিয়া আক্তার। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে একটি কন্যা সন্তান প্রসব করেন সোনিয়া। বৃহস্পতিবার রাতে নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যানের বাসভবনে ডেকে ৯ মাসের অন্ত:সত্ত্বা সোনিয়াকে বিয়ে দেওয়া হয়েছিলো হাসিব মাল নামের ১২ বছরের ৫ম শ্রেণির ওই স্কুল ছাত্রের সাথে। তবে প্রয়োজনীয় কাগজপত্র দিতে না পারায় বিয়ের কাবিন নামা বাতিল করা হয়েছে বলে দাবি করেছেন কাজী আলতাফ হোসেন।

এদিকে বিয়ের একদিনের মাথায় সন্তান প্রসবের খবর ছড়িয়ে গেলে শনিবার সকাল থেকেই এলাকার লোকজন ভীড় করছেন এই নবজাতককে এক নজর দেখার জন্য।

অন্যদিকে কথিত বর উমাজুড়ি গ্রামের আব্দুল হাকিম মালের ছেলে হাসিব এই বিয়ে ও সন্তান কোন অবস্থাতেই মেনে নিতে পারছেন না। হাসিবের দিনমজুর পিতা বলেন, আমি গরীব অসহায়। মামলা চালানোর সামর্থ নেই। তাই স্থানীয় লোকজন ও চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী এই বিয়ে মেনে নিয়েছি। হাকিম মাল আরো বলেন, ২ মাস পূর্বে একটি সালিশি বৈঠকে আমার কাছে ১৫ হাজার টাকা দাবি করেছিলেন ইউপি সদস্য মো. আলম মৃধা। ওই টাকা দিতে না পারায় সোনিয়াকে আমার শিশু ছেলের সাথে জোর করে বিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ৯ মাসের অন্তঃসত্ত্বা তরুণী সোনিয়াকে বিয়ে দেওয়া হয় ৫ম শ্রেণির ছাত্র হাসিবের সাথে। নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাচ্চুর নির্দেশে কাজী আলতাফ হোসেন বিয়ে পড়ান। একই সাথে ৫০ হাজার টাকা দেনমোহর ধার্যে কাবিন নামায়ও স্বাক্ষর নেওয়া হয় অনেকের।

এ বিষয়ে কাজী আলতাফ হোসেন বলেন, আমার দপ্তরের ২৬ নম্বর রেজিষ্ট্রারের ৯৬ নম্বর পৃষ্ঠায় সোনিয়া ও হাসিবের বিয়ের তথ্যাদি লিপিবদ্ধ করা হয়েছিলো। প্রয়োজনীয় কাগজপত্র দিতে না পারায় ওই কাবিন নামা বাতিল করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে