সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভন্ড ফকিরের শরবত খেয়ে স্বামী-স্ত্রী অচেতন, স্বর্ণালংকার লুট

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীতে নিজ বাসায় স্বামী-স্ত্রীকে লেবুর শরবত খাইয়ে অচেতন করে নগট টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছেন এক ভন্ড ফকির। ঘটনার পর আজ বিকেলে ধোলাইপাড় নূরবাগ গলির একটি ৬তলা বাসার নিচ তলা থেকে অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, কবুতর ব্যবসায়ী মনির হোসেন (৪০) ও তার স্ত্রী জিয়াসমিন আক্তার।

এ ব্যাপারে জিয়াসমিনের ভাই জানান, কয়েক দিন আগে এক ফকির তাদের বাসায় আসে এবং পারিবারিক বিষয় নিয়ে আলাপ করে। এরপর প্রতিদিনই রাতে ওই ফকির তাদের বাসায় আসতো। গতকাল রাতে বাসায় এসে ওই ফকির স্বামী-স্ত্রীকে লেবুর শরবত খাইয়ে বলে তাদের সব সমস্যা দূর হয়ে যাবে। কিছুক্ষণ পরই তারা দু’জন অচেতন হয়ে পড়েন। এরপর তাদের বাসায় থাকা স্বর্ণালংকার, আলমারিতে রাখা টাকা নিয়ে কথিত ফকির পালিয়ে যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের দু’জনকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট