,

সরকার চালাচ্ছে কে, প্রশ্ন মির্জা ফখরুলের

news-image

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কার্যালয় তল্লাশির দায় নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সরকার আসলে চালাচ্ছে কে? রাজনীতিবিদরা, আওয়ামী লীগের লোকেরা? নাকি গোয়েন্দা বাহিনীর লোকেরা’।

আজ শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে যুবদল আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব প্রশ্ন করেন। খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে এ প্রতিবাদ সভা আয়োজন করা হয়।

সম্প্রতি গুলশানের ওই কার্যালয়ে তল্লাশি চালানো হলে আওয়ামী লীগ নেতারা দাবি করেছিলেন এই তল্লাশি সম্পর্কে প্রধানমন্ত্রী জানেন না। আর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো হয় তল্লাশি।

মির্জা ফখরুল বলেন, ‘যে তথ্যের ভিত্তিতে বাংলাদেশের সব চেয়ে জনপ্রিয় নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোসহীন নেত্রীর কার্যালয়ে হীন অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালানো হয়, সেই অভিযোগ যখন মিথ্যা প্রমাণিত হয়, তখন তাদের বিরুদ্ধে এখন পযর্ন্ত কী ব্যবস্থা নিয়েছে?-জনগণ তা জানতে চায়। আসলে জনগণকে জানানোর কোনো প্রয়োজনবোধ সরকার করে না। তাদের তো কোনো জবাবদিহিতার প্রয়োজন নেই। কারণ, তারা বেআইনিভাবে সৃষ্ট একটি সরকার। তাদের জন্মই হয়েছে বেআইনিভাবে।’

তিনি বলেন, বাংলাদেশের সংবিধান মতে সরকার প্রতিষ্ঠিত হবে ভোটের মাধ্যমে। এখানে কি ভোট হয়েছিল? সুতরাং এই সরকার একটা বেআইনি সরকার, অনৈতিক সরকার। তাদের কোনো অধিকার নেই এই দেশকে শাসন করবার।

ফখরুল আরও বলেন, গত তিন বছরে এই অনৈতিক সরকার এ দেশের মানুষের উপর যে অত্যাচারের স্ট্রিমরোলার চালিয়েছে, ইতিহাসে তা নজীরবিহীন। এমন একটা গ্রাম নেই, এমন একটা ইউনিয়ন নেই, এমন একটা থানা নেই, যেখানে বিরোধী দলের নেতা-কর্মীদের উপরে আক্রমণ হয়নি, তাদেরকে গ্রেফতার করা হয়নি, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়নি।

জাতীয়তাবাদী যুবদল সভাপতি সাইফুল আলম নিরবের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, যুব দলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে