সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টার্গেট বাংলাদেশ: সীমান্তে গড়ে উঠেছে মাদকের কারখানা

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশকে টার্গেট করে দিনাজপুর হাকিমপুরের হিলি স্টেশনের ওপারে সীমান্ত আশপাশের লোকালয়ের বাসাবাড়িতে গড়ে উঠেছে অন্তত অর্ধশত ফেনসিডিলের কারখানা। উত্তরের চোরাচালানের এই পথে প্রতিদিন অর্ধলক্ষ বোতল ফেনসিডিল বাংলাদেশে ঢুকছে বলে সংশ্লিষ্টদের ধারণা।

জানা গেছে, রাতের আঁধারে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে, সীমান্তের কাঁটাতারের বেড়ার ফোকর দিয়ে, আবার কখনো বেড়ার উপর দিয়ে ছুড়েও এসব নকল ও ভেজাল ফেনসিডিল বাংলাদেশে ঢুকছে। এর আগে বাংলাদেশ সরকারের অনুরোধে সীমান্ত এলাকার ফেনসিডিল কারখানাগুলো গুঁড়িয়ে দেয় ভারত সরকার। এরপর থেকে মাদক মাফিয়ারা নিজ বাড়িতেই গড়ে তোলে ফেনসিডিল কারখানা।

বাংলাদেশের দিনাজপুরের হিলি ও জয়পুরহাটের সঙ্গে ভারতের প্রায় ৭২ কিলোমিটার দীর্ঘ সীমান্তের ওপারে এসব ফেনসিডিল তৈরির কারখানা রয়েছে। বিজিবির তৎপরতার কারণে দিনের বেলায় বাংলাদেশের অভ্যন্তরে ফেনসিডিল প্রবেশ করতে পারছে না। তবে রাতের আঁধারে বস্তায় বস্তায় ঢুকছে ফেনসিডিল। অপরদিকে অভিযোগ রয়েছে, বিএসএফের সামনে দিয়ে তারা ফেনসিডিল সীমান্তে নিয়ে এলেও তাদের খুব একটা মাথাব্যথা নেই কারণ যে ফেনসিডিল তৈরি হয় তা শুধু বাংলাদেশের জন্যই।

বাংলাদেশের মাদক ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ফেনসিডিলের এমন চাহিদা যে, ভেজাল ফেনসিডিলই হু হু করে বিক্রি হয়ে যায়। ভারতীয় মাদক ব্যবসায়ীরা এই সুযোগে এখন ভেজাল ফেনসিডিল বিক্রি করছে।

সীমান্ত বিভিন্ন সূত্রে জানা গেছে, শুধু বাংলাদেশকে টার্গেট করে কারখানাগুলো বানানো হচ্ছে ১০০ মিলিমিটারের বোতলের পাশাপাশি ৫০ মিলিমিটার বোতলও। ফেনসিডিল পাওয়া যাচ্ছে। বোতলের গায়ে হিমাচল, বেঙ্গালুরু, কলকাতা ও লক্ষ্নৌ লেখা থাকলেও মূলত এগুলো স্থানীয়ভাবেই তৈরি। ১০০ মিলিলিটারের এক বোতল ফেনসিডিলের দাম ৬৫ থেকে ৭২ রুপি এবং ৫০ মিলিলিটারের দাম ৩৫ থেকে ৩৭ রুপি। পাচার হয়ে আসার পর ১০০ মিলিলিটার ফেনসিডিল এলাকাভেদে ৫০০ থেকে হাজার টাকায় বিক্রি হচ্ছে। ঢাকায় বিশেষ দিনগুলোতে এক বোতলের দাম ওঠে ১৫শ থেকে ১৮শ টাকা।

বাংলাদেশ সীমান্তে এসব ফেনসিডিল পাচার হয়ে আসার বিভিন্ন কৌশলে বিরামপুর, ঘোড়াঘাট, গোবিন্দগঞ্জ, জয়পুরহাট ও বগুড়া রুট ব্যবহার করে টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকায় পাঠাচ্ছে বলে জানা গেছে।

এদিকে দিনাজপুর জেলা পুলিশের তালিকায় মাদক ব্যবসায়ী হিসেবে এক হাজার ৬৩২ জনের নাম থাকলেও পুলিশের আহবানে মাত্র ৪০০ জন মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করলেও রাঘববোয়ালরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে।প্রিয়.কম

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন