,

সাভারে ‘জঙ্গি আস্তানা’য় মিলেছে গ্রেনেড, সুইসাইডাল ভেস্ট

news-image

সাভার প্রতিনিধি : ঢাকার সাভারের মধ্যগেণ্ডা মহল্লায় ‘জঙ্গি আস্তানা’ থেকে সাতটি গ্রেনেড ও তিনটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়েছে।

শনিবার ওই আস্তানায় অভিযান চলাকালে বেলা পৌনে ১টার দিকে গ্রেনেড ও সুইসাইডাল ভেস্ট পাওয়া যায়। তবে আস্তানায় কোনো জঙ্গি সদস্যকে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার (ডিসি) মহিবুল ইসলাম খান জানান, জঙ্গি আস্তানায় শনিবার সকালে অভিযান শুরুর পর কোনো জঙ্গি সদস্যকে পাওয়া যায়নি। তবে সেখানে সাতটি গ্রেনেড ও তিনটি সুইসাইডাল ভেস্ট পাওয়া গেছে। এগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।

‘জঙ্গি আস্তানা’ সন্দেহে শুক্রবার রাত থেকে সাভারের মধ্যগেণ্ডা মহল্লায় একটি বাড়ি ঘিরে রাখে পুলিশ। শনিবার সকাল পৌনে ১১টার দিকে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল সেখানে যায়। এরপরই ওই বাড়িতে শুরু হয় পুলিশের অভিযান।

সাভার পৌর এলাকার মধ্যগেণ্ডা মহল্লায় একটি নির্মাণাধীন ছয়তলা ভবনের দোতলায় ‘জঙ্গি আস্তানা’র সন্ধান পেয়ে কাউন্টার টেরোরিজম ইউনিটের দুটি দলসহ ঢাকা জেলা পুলিশের সদস্যরা সেখানে যায়। পরে সেখান থেকে বোমা তৈরির সরঞ্জামাদি, জিহাদি বই ও ল্যাপটপ উদ্ধার করা হয়। এ ছাড়া একটি কক্ষে পরিত্যক্ত ব্যাগ এবং অপর একটি কক্ষ বন্ধ অবস্থায় পাওয়া যায়।

পরে রাতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম জানান, জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার রাতে মধ্যগেণ্ডা এলাকার দুটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে বোমা তৈরির সরঞ্জামাদি, জিহাদি বই ও ল্যাপটপসহ একটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করা হয়।

পরিত্যক্ত ব্যাগটির ভেতরে বোমা থাকতে পারে ধারণা করে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয় বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে