,

মূর্তি সরিয়ে সব ধর্মের প্রতি সম্মান করা হয়েছে : আইনমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরিয়ে ইসলামসহ অন্য সব ধর্মের প্রতি সম্মান দেখানো হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০১৭ উপলক্ষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে এ মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, এই মূর্তিটা সরিয়ে বরং ইসলাম ধর্মসহ অন্যান্য ধর্মের প্রতি আমার মনে হয় সম্মান করা হয়েছে।

তিনি বলেন, এই মূর্তি কি থেমিসের মূর্তি? আমরা এটাকে থেমিসের মূর্তি বললেও এটা থেমিসের আসল মূর্তির রূপ না। সেই ক্ষেত্রে এইটা কোনো মূর্তিই ছিল না বলে আমার মনে হয়।

তামাক বিরোধী সংগঠন প্রজ্ঞা ও আত্মার উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার বিতরণী উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ ধরনের মূর্তি যদি স্থাপন করতাম, তাহলে এটা আসল যে থেমিস সেটাকে বিকৃত করা হতো।

তিনি বলেন, আমরা কিন্তু বিকৃত করা থেকে সরে আসতে চাই। এ ঘটনায় বাংলাদেশের কোনো ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক সমকালের উপসম্পাদক মোজাম্মেল হোসেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে আইনমন্ত্রী অনুষ্ঠানে পাঁচজন গণমাধ্যমকর্মীর হাতে তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতার পুরস্কার তুলে দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে