সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত দাম নিলেই ব্যবস্থা : সাঈদ খোকন

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্ধারিত দামের চেয়ে বেশি দাম রাখা হলে বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

মেয়র বলেছেন, কেউ যদি নির্ধারিত দামের বেশি আদায় করেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। শনিবার দুপুরে রাজধানীর হাতিরপুল বাজার পরিদর্শনে এসে মেয়র এ হুঁশিয়ারি দেন।

নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় লিটন স্টোর নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয় এ সময়।

ডিএসসিসির নির্বাহী ম্যজিস্ট্রেট মামুন সরদারের ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা আদায় করা হয়।

সাঈদ খোকন বলেন, যেখানেই অনিয়ম হবে সেখানেই ব্যবস্থা নেয়া হবে। এ বছর রমজানে ডিএসসিসির ২৯টি কাঁচাবাজারে কর্পোরেশনের ৮টি মনিটরিং টিম থাকবে। এদের নেতৃত্ব দেবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। তারা পুরো রমজান বাজার মনিটরিং করবেন। এ ছাড়াও কেউ অভিযোগ করলে কাউকে ছাড় দেয়া হবে না।

এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল, রাজস্ব কর্মকর্তা ইউসূফ আলী সরদারসহ ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন