,

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় সংসদ সদস্যসহ আহত ৬

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর-ঢাকা মহাসড়কের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালসহ ৬ জন আহত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কে ঘোড়াঘাট উপজেলার নিতাইসাহা মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন-দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, তার ব্যক্তিগত সহকারী আবুল কামাল (৩৮) ও রুবেল (৪০) এবং ভটভটি চালক মোঃ ফারুক (৩০), ভটভটি যাত্রী শফিকুল ইসলাম (২৫) ও জয়নাল (৩৮)।

ঘোড়াঘাট থানার এস আই মোঃ আরিফুল ইসলাম জানান, সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল গাইবান্ধা জেলায় দিনাজপুর শহরের গোলকুঠি এলাকার আতিকুল্লাহ খানের ছেলে বাপ্পীর বিয়ের বরযাত্রী হিসেবে যাচ্ছিলেন। পথে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার নিতাইশাহা মোড়ে প্রাভেটকার ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মাথায় আঘাত পান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঘোড়াঘাট উসমানপুর হাসাপাতালে নেয়া হয়।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ সামসুর রহমান কাজল জানান, আহত এমপি মনোরঞ্জন শীল গোপালসহ তার সাথে থাকা অপর ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর ৩ জন ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে