বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা বিএনপি নেতার সহকারীও মারা গেলেন, ১ জন আটক

news-image

খুলনা প্রতিনিধি : খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন মিঠুর সহযোগীরও মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

ফুলতলা থানার পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন মাসুম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নওশেরের মৃত্যু হয়। নওশের খুলনার ফুলতলা দামোদর এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফুলতলা বাজারে গুলিতে মারা যান বিএনপি নেতা আলাউদ্দিন মিঠু। এ সময় গুলিতে আহত হন তার সহযোগী নওশের।

পরিদর্শক সানোয়ার প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, রাতে ফুলতলা উপজেলা সদরে বাড়ির কাছে ফুলতলা বাজারে নিজ কার্যালয়ে সঙ্গীদের সঙ্গে বসা ছিলেন মিঠু।

এ সময় দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন বন্দুকধারী গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই মিঠুর মৃত্যু হয়। আর আহত হন তার সহকারী নওশের।

এ ঘটনায় এখনও মামলা হয়নি জানিয়ে পরিদর্শক সানোয়ার বলেন, হত্যাকাণ্ডের পর রাতেই পুলিশ ইমরুল শেখ (২২) নামে একজনকে আটক করেছে। আটক ইমরুল ফুলতলা দামোদর এলাকার খোরশেদ আলমের ছেলে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ