,

গাঁজাসহ এসআইকে থানায় দিল ঢাবি শিক্ষার্থীরা!

news-image

 

নিজস্ব প্রতিবেদক : নিউমার্কেট থানার এক এসআইসহ দুইজনকে গাজা সেবনরত অবস্থায় আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দিনগত রাতে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে থেকে তাদের আটক করা হয়। আটক এসআই-এর নাম মাকফুর রহমান। অন্যজন মইনুল, বকশীবাজারের গাঁজা ব্যবসায়ী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানের বরাত দিয়ে তিনি জানান, ওই এসআইকে ক্লোজড করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের মাঠে গাঁজা সেবনের সময় অনুষদের কিছু শিক্ষার্থী গাঁজা সেবনের কারণ জানতে চাইলে তারা বলেন, তাদের মধ্যে একজন পুলিশ রয়েছে। পরে দু`জনকেই শাহবাগ থানায় নিয়ে যায় শিক্ষার্থীরা।

এদিকে ওই দু`জনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী ছিল বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে