,

সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য অপসারিত

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সুপ্রিম কোর্ট চত্বরে স্থাপন করা গ্রিক দেবীর ভাস্কর্য সরিয়ে ফেলা হয়েছে। রাত ১২টার দিক থেকে অপসারণের কাজ শুরু হয়। এর আগে এই ভাস্কর্য অপসারণের দাবিতে হেফাজতে ইসলাম দাবি জানিয়ে আসছিল।অপসারণকালে ভাস্কর্যটির নির্মাতা মৃণাল হক উপস্তিত ছিলেন।

তিনি বাইরে থাকা সাংবাদিকদের জানান বৃহস্পতিবার দিনভর তাঁর সাথে আলোচনা হয়। এবং চাপের মুখেই এই ভাস্কর্যটি সরিয়ে ফেলা হচ্ছে বলে তিনি জানান।

ভাস্কর্য সরিয়ে কোথায় নেয়া হবে সে ব্যাপারে সঠিক তথ্য তিনি দিতে পারেননি।

ঐ রাতে সেখানে তাঁর উপস্থিত হওয়ার কারণ ব্যাখা করে তিনি বলছিলেন ভাস্কর্যটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা তত্ত্বাবধান করার জন্য সেখানে তিনি উপস্থিত হয়েছেন।

সাধারণ কয়েকজন শ্রমিক এই ভাস্কর্য সরানোর কাজটি করেছেন।

এদিকে রাতের অন্ধকারে ভাস্কর্য সরানোর প্রতিবাদে রাস্তা অবরোধ করে স্লোগান দিতে দেখা গেছে অনেককে। এর মধ্যে ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের মানুষ রয়েছেন।

এর আগে ভাস্কর্য সরানোর দাবিতে হেফাজতে ইসলামের সমর্থকরা ঢাকায় বিক্ষোভ করেন। সুপ্রিম কোর্ট চত্বর থেকে গ্রিক দেবীর মূর্তি অপসারণের দাবি জানিয়ে তারা বলেন, সুপ্রিম কোর্ট সবার প্রতিষ্ঠান। কাজেই সেখানে এরকম মূর্তি স্থাপন করা যাবে না।

সংগঠনটির আমির আহমদ শফি এক বিবৃতিতে এই দাবি জানিয়ে বলেছিলেন, তাঁর ভাষায় গ্রিক দেবির মূর্তি স্থাপন করে বাংলাদেশের শতকরা ৯০ ভাগ মুসলমানের ধর্মীয় বিশ্বাস এবং ঐতিহ্যে আঘাত করা হয়েছে।

সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরানোর ব্যাপারে তাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে