সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিহ্যাব সদস্য ছাড়া রিয়েল এস্টেট ব্যবসা করা যাবে না

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)- এর সদস্য পদ ছাড়া কোনো ডেভেলপার প্রতিষ্ঠান রিয়েল এস্টেট ব্যবসা করতে পারবে না। বাণিজ্য মন্ত্রণালয় এক পরিপত্রের মাধ্যমে এ সিদ্ধান্ত নিয়েছে। পরিপত্রের স্মারক নং-বাম/টিও-২/এ-৩/৯২ (অংশ-৩)/১২৩ তারিখ ২ মে, ২০১৭ খ্রিস্টাব্দ।

বাণিজ্য মন্ত্রণালয় পরিপত্রের মাধ্যমে জানিয়েছে, বাণিজ্য সংগঠন অধ্যাদেশ ১৯৬১ এর ১৩ (১) ধারার বিধানমতে সকল ডেভেলপার প্রতিষ্ঠানকে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)- এর সদস্য পদ আবশ্যিকভাবে গ্রহণ করার বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। একই সাথে পরিপত্রে সব ডেভেলপার প্রতিষ্ঠানকে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর সদস্য পদ গ্রহণেরর জন্য নির্দেশ দিয়েছে।

পরিচালক, বাণিজ্য সংগঠন (ডি টি ও) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল মান্নান স্বাক্ষরিত এ পরিপত্র ইতোমধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, এফবিসিসিআই, তেজগাঁও এর বাংলাদেশ প্রকাশনা অফিস, রিহ্যাব সহ ৯টি স্থানে বিতরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা